চট্টগ্রাম লোহাগড়া চুনতি পুলিশের বিশেষ অভিযানে চকরিয়াগামী ডাকাত দলের ৪ সদস্য দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার।

Spread the love

সিরাজুল ইসলাম : চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় ব্যুরো

চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন চুনতি এলাকায় বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ডাকাতির মালামালসহ গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

গত ১৯ শে জনু লোহাগাড়া থানায় কর্মরত এসআই (নি.) মো.কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল এবং মাদক উদ্ধারে বিশেষ অভিযান ডিউটি করাকালীন চুনতি বাজারে অবস্থানকালে পটিয়া থানার সূত্রে সংবাদ পান ১০/১২ জন ডাকাত পটিয়া থানা এলাকায় ডাকাতি করে ডাকাতির মালামাল এবং আগ্নেয়াস্ত্রসহ চকরিয়ার দিকে রওনা দিয়েছে।

সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিক অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই (নি.) মো. কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে লোহাগাড়া থানাধীন চুনতি বন বিভাগের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট স্থাপন করেন। চেকপোস্ট করাকালীন এক পর্যায়ে সকাল ৮:৩০ মিনিটে একটি সিঙ্গেল কেবিন পিকআপ (রেজিঃ নং-চট্ট মেট্রো-১১-৮৮৫৩) তল্লাশির সময় ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো ১। আবুল কাশেম ওরফে জামাই কাশেম, পিতা-নুরুল আলম, সাং-পশ্চিম কাথারিয়া, থানা-বাশঁখালী,। ২। ছাদেকুর রহমান, পিতা-মৃত জেবল হোসেন, সাং-ফুলতলা, ৩নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, ৩। কামাল, পিতা-মো. মাসুক, সাং-চকরিয়া বাজার পাড়া, ১নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা। ৪। কেফায়েত হোসেন, পিতা-মৃত আলমগীর ফারুক, সাং-পূর্ব বড় ভেওলা, সিকদার পাড়া, সর্বথানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।

আটক আবুল কাশেম ওরফে জামাই কাশেমের বিরুদ্ধে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, সিঁধেল চুরিসহ অন্যান্য ধারায় ডজন খা�

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *