চকরিয়া লাল-ব্রীজ সড়কের পাশ্বে মিলল ছুরিকাঘাতে নিহত নারীর লাশ

Spread the love

মাহমুদুল হাসান
ব্যবস্হাপনা সম্পাদকঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ‘ঈদমনি লাল-ব্রীজ’ নামক এলাকায় সড়কের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে চকরিয়া থানা–পুলিশ। ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
নিহত নারীর নাম বুলবুল আক্তার (২৭)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের টেকপাড়ার আবদুল গফুরের স্ত্রী। তাঁর লাশ উদ্ধারের পর আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, রাত ১০টার দিকে ঈদমনি লাল ব্রিজ এলাকায় এবিসি আঞ্চলিক মহাসড়কের পাশে ওই নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস বলেন, ওই নারীকে ছুরিকাঘাতে হত্যার পর লাশ সড়কের পাশে রেখে গেছেন কেউ। নিহত নারীর পেটের দুই পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *