গোয়ালন্দ পুলিশি অভিযানে ৪০ পিচ ইয়াবা ট‍্যাবলেটসহ দুজন মাদক ব‍্যবসায়ী গ্রেফতার

Spread the love

রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিচ ইয়াবা ট‍্যাবলেটসহ দুইজন মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব‍্যবসায়ীরা হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার নতুন পাড়া মর্ডান হ‍্যাচারির পিছনের গ্রামের মৃত চাঁদাই শেখের ছেলে ইলিয়াছ শেখ (৩০), অপর আসামি গোয়ালন্দ পৌরসভার ৩ নং ওয়ার্ড কুমড়াকান্দি গ্রামের ইমাম বাড়ি এলাকার সিদ্দিক চৌধুরীর ছেলে ইমরান চৌধুরী (২৫)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৭ জুলাই বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে গোয়ালন্দ থানার পৌর ৪ নং ওয়ার্ড বিজয় বাবুর পাড়া ফাহিম ভ‍্যারাইটিজ ষ্টোরের সামনে হতে তাদের দুজনকে ৪০ পিচ ইয়াবা ট‍্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *