গোয়ালন্দ পাক-দরবার শরীফ’র গদিনীশীন পীর নুরাল পাগল আর নেই

Spread the love

রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পৌর ৫ নং ওয়ার্ড জুড়ান মোল্লা পাড়া অবস্থিত গোয়ালন্দ পাক-দরবার শরীফের পীর নুরুল হক ওরফে নুরাল পাগল (৮৫) বার্ধক‍্য জনীত কারণে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২৩ আগস্ট) ভোর ৬ টায় ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পৌর এলাকার জুড়ান মোল্লা পাড়া গ্রামের বাসিন্দা প্রয়াত হাতেম মোল্লা ও আখেরুন নেছা দম্পতির কনিষ্ঠ পুত্র। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়স্বজন ও হাজার হাজার ভক্তবৃন্দ রেখে গেছেন। বাদ আসর তার নিজ দরবার শরীফে জানাজা শেষে সেখানেই সমাহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *