গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত

Spread the love

রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর ঐতিহ্যবাহী বিদ‍্যাপীঠ গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৮০ বছর উদযাপন উপলক্ষে তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুলাই, শুক্রবার বিকেল ৪ টা হতে রাত সারে ৮ টা পর্যন্ত গোয়ালন্দ শহরের রোকন উদ্দিন প্লাজার তৃতীয় তলায় গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে উদযাপন কমিটি।

সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচের ছাত্র, উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ফকির মোহাম্মদ নুরুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব, ১৯৮৪ ব্যাচের ছাত্র মো. আশরাফুল আলম।

সভায় আগামী ২৫ ডিসেম্বর তারিখে এ অনুষ্ঠানটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন ব্যাচ হতে আগত প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাজবাড়ী সরকারি কলেজের অধ্যাপক (অবঃ) এ, কে, এম আব্দুল কাদের, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, ব্যবসায়ী মজিবর রহমান, হামিদুল হক বাবলু, মেজর (অবসরপ্রাপ্ত) ফারুকুজ্জামান ফকির, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, জাতীয় যাদুঘরের প্রশাসনিক কর্মকর্তা জহিরুল হক লাভলু, বিমান বাহিনীর (অবসরপ্রাপ্ত) সার্জেন্ট সিরাজুল ইসলাম, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, আমেরিকা প্রবাসী সোহানুর রহমান সোহান, এ্যাডঃ আরাফাত হোসেন, শিক্ষক আবুল কাশেম, সাংবাদিক আবুল হোসেন, শামীম শেখ, সিরাজুল ইসলাম, সহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন সহ বিদ্যালয়ের শতাধিক সাবেক ছাত্র-ছাত্রী।

সভা সঞ্চালনা করেন ফরিদপুর সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *