গোয়ালন্দে ২৫ পুরিয়া হেরোইনসহ একজন মাদক ব‍্যবসায়ী গ্রেফতার

Spread the love

রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পুরিয়া হেরোইন ও হেরোইন বিক্রির নগদ ১৫ হাজার টাকাসহ একজন মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব‍্যবসায়ী হলেন, মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার পশ্চিম বাস্তা গ্রামের মো. নূর আলম মিয়ার ছেলে মো. শাওনুর রহমান চঞ্চল (৪১)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ২ জুলাই বুধবার বিকের সাড়ে ৪ ঘটিকার দিকে দৌলতদিয়া ১ নং বন্ধ থাকা ফেরিঘাটের প্রবেশ পথের রাস্তার উপর হতে তাকে ২৫ পুরিয়া হেরোইন ও ইয়াবা ট‍্যাবলেট বিক্রির নগদ ১৫ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ব‍্যাপারে ৩ জুলাই এক প্রেস রিলিজের মাধ্যমে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *