গোয়ালন্দে ১৩ তম মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Spread the love

রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দের উজানচরে ১৩ তম মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪ ঘটিকায় উজানচর রিয়াজউদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের আয়োজনে রয়েছে রিয়াজউদ্দিন পাড়া যুব সমাজ ও স্টুডেন্ট সার্কেল।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ‍্যাড. মো. আসলাম মিয়া।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি মোল্লা, উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম খান সলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুব দলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল প্রমুখ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. সবুজ শেখ সবুর এর সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ‍্যক্ষ আব্দুল কাদের শেখ।

উদ্বোধনী খেলায় খানখানাপুর ফুটবল একাডেমী বনাম বালিয়াডাঙ্গা ফুটবল একাদশ একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় বালিয়াডাঙ্গা ফুটবল একাদশ ৪-০ গোলে খানখানাপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে জয় লাভ করেন। ভালো খেলা প্রদর্শন করে ম‍্যাচ সেরা নির্বাচিত হন বিজয়ী দলের শরিফ।

উদ্বোধনী খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাকালীন সদস্য সুলতান মাহমুদ সবুজ, সদস্য ও খেলোয়ার মো. আসিফ মাহমুদ ও মোর্শেদ কাজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *