
রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ইরাক প্রবাসীয স্ত্রী চাঁদনী আক্তার ওরফে লিপি (৩১) হত্যা মামলার ঘটনায় আরো একজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এ মামলায় একজন নারীসহ দুজনকে আটক করা হয়। এ নিয়ে এ হত্যা মামলায় তিনজনকে আটক করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সাসাজুদ্দিন বেপারী পাড়া (নতুন পাড়া) কুব্বাত শেখের ছেলে মো. আমিরুল শেখ (৩৪)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত পনে ১ টার দিকে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় যারা জড়িত আছে তাদের গ্রেফতারে মাঠে কাজ করছে পুলিশ।
উল্লেখ্য, নিহত লিপি আক্তার শনিবার (৯ আগস্ট) রাত ৮ টার দিকে নিজের ঘরে দরজা বন্ধ করে ঘুমাতে যায়। রাত শেষে রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭ টায় নিহত নারীর কাছে প্রতিবেশী আখের আলী নামের একজন পাওনা টাকার জন্য এসে ঘরে দরজা খোলা দেখে, বাইরে দাঁড়িয়ে তাকে ডাকাডাকি করলে, ঘর থেকে কোনো প্রকার সাড়াশব্দ না পেয়ে, পাশের বাড়ির চায়না বেগম নামে এক মহিলাকে ডেকে এনে ঘরে প্রবেশ করে দেখেন ওই নারী তার নিজ ঘরের খাটের উপর শুয়ে আছে। পরে কাছে এসে দেখতে পায় তিনি মৃত অবস্থায় শুয়ে আছে। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিক গোয়ালন্দ থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
