
রেজাউল করিম
গোয়ালন্দ (রাজববাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস নিয়ে একজন গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মৃত গৃহবধু উপজেলার অম্বলপুর গ্রামের বাসিন্দা আজিম শেখের স্ত্রী রোকসানা (২২)।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৫ জুন রবিবার রাত দেড়টার দিকে নিজ বাড়ীর শোয়ার ঘরের আড়ার সাথে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটে।
জানা যায়, ওইদিন আত্মহত্যা করার আগে মৃত রোকসানা ও তার স্বামী আজিম শেখের সাথে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয়। পরে স্বামী-স্ত্রী দুজনে ঘুমিয়ে গেলে গভীর রাতে ভিকটিম ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলে পরে, বিষয়টি ভিকটিমের স্বামী বুঝতে পারলে বাড়ির অন্যান্য লোকজন ডেকে তাকে ঝুলন্ত অবস্থা থেকে বাঁচানোর জন্য নামিয়ে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে বিষয়টি থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ তাদের হেফাজতে নেন। এব্যাপারে নিহতের পিতা রশিদ শেখ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ নিহতের স্বামীকে আটক করে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এঘটনায় নিহতের পিতা অভিযোগ করলে মৃত ব্যক্তির স্বামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
