গোয়ালন্দে নতুন পাড়া সামাজিক যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Spread the love

রেজাউল করিম
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

নিজ এলাকাসহ পার্শ্ববর্তী এলাকাকে সবুজায়ন করে গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে উজানচর নতুন পাড়া সামাজিক যুব সংগঠন।

শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১২ টায় গোয়ালন্দ উপজেলার উজানচর ৪ নং ওয়ার্ড নতুন পাড়া এলাকায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন, নতুন পাড়া সামাজিক যুব সংগঠনের সভাপতি মোঃ রাসেল শেখ, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রবিন শেখ, সহ-সাধারণ সম্পাদক মোঃ জিহাদ শেখ, মোঃ সাব্বির খান, মোঃ আকাশ ফকির, সাংগঠনিক সম্পাদক মোঃ কুরবান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার শেখ, কোষাধ্যক্ষ মোঃ আকাশ শেখসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনের পক্ষ হতে এদিন সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া, কাঠবাদাম, ঔষধি গাছ হিসাবে নিম, বয়রা এবং ফলজ গাছ হিসাবে আম, জামসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এসময় ইউএনও নাহিদুর রহমান এমন ভালো কাজের অংশীদার হিসেবে নতুন পাড়া সামাজিক যুব সংগঠনের সভাপতি/সম্পাদকের হাতে বেশকয়েকটি গাছের চারা তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *