
রেজাউল করিম গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ড্রাম ট্রাক চাপায় অটোরিকশায় থাকা জেসমিন (৩৫) এক নারী নিহত হয়েছে। এসময় অটোরিকশায় থাকা আরো চার যাত্রী আহত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফায়ার সার্ভিসের সমানে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাক চালক কে আটক করে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয়রা জানান, দৌলতদিয়া ঘাট থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে গোয়ালন্দ মোড়ের দিকে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশা টিকে চাপা দিলে রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দ্রুত এসে আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরী বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক জেনমিনকে মৃত ঘোষণা করেন।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শামীম শেখ বলেন, এ ঘটনায় একজন নারী নিহত ও ৪ জন যাত্রী আহত আছে। ঘাতক ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং দূর্ঘটনা কবলিত অটোরিকশা ও ড্রাম ট্রাক জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
