গোয়ালন্দে থানা পুলিশের অভিযানে ২’শত পুরিয়া হেরোইনসহ দুইজন নারী গ্রেফতার

Spread the love

রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশের বিশেষ অভিযানে ২’শত পুরিয়া হেরোইন যার ওজন ২০ গ্রামসহ ২ জন নারী মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আটককৃত নারী মাদক কারবারিদ্বয় হলেন, উভয়ই রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া পুরাভিটা এলাকার মোসলেম মোল্লার স্ত্রী মোছা. নুরজাহান বেগম (৪৮), অপর আসামী একই এলাকার মো. আঃ রাজ্জাক এর স্ত্রী মৌসুমী আক্তার (৩৫)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ৯ আগস্ট শনিবার সকাল সাড়ে ৭ ঘটিকার সময় গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিকনির্দেশনায় মাদক কারবারিদের উত্তর দৌলতদিয়া পুড়াভিটার ১ নং আসামীর বাড়ির সামনে হতে তাদের কাছ থেকে ২’শত পুরিয়া অর্থাৎ ২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

এব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারিদের থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *