গোয়ালন্দে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা

রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার  মো. নাহিদুর রহমান।

আলোচক হিসেবে প্রেজেন্টেশন উপস্থাপন করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মারুফ হাসান।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের সদস্য ও ডাস বাংলাদেশের নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শাহাদত হোসেন।

প্রশিক্ষণ কর্মশালায় গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিনের সঞ্চালনায় উপজেলার অন‍্যান‍্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *