গোয়ালন্দে জিপিএ ৫ প্রাপ্ত ৯ শিক্ষার্থী পেলেন সম্মাননা স্মারক ও অর্থ সহায়তারেজাউল করিম

Spread the love

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

“স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই” প্রতিপাদ্যে- রাজবাড়ীর গোয়ালন্দে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ প্রাপ্ত ৯ জন শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ অডিটরিয়ামে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ্ আল মামুন।

সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সামছুন নাহার ছিদ্দিকা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সংগঠনের সদস্য ফাহিম হাসান হিমেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক নজির হোসেন মোল্লাসহ অত্র কলেজের অন্যান্য শিক্ষক মন্ডলী প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন স্বপ্ন কুঁড়ি সামাজিক সংগঠনের উপদেষ্টা সানোয়ার আহমেদ, চেয়ারম্যান আবু সাঈদ মন্ডল, সদস্য নাহিদুল ইসলাম, আকিব সরদার, আজম, পিয়াল, মাহিম, রিফাত সরদার , সাগর, সাহস, মোতাহের হোসেন সুমনসহ গণমাধ্যমকর্মী , কোমলমতি শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের আয়োজন করে স্বপ্ন কুঁড়ি সামাজিক সংগঠন। এদিন সংগঠনের পক্ষ হতে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ৭ জন জিপিএ ৫ এবং রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ হতে ২ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ হাতে তুলে দেওয়া হয়।

সংগঠনের চেয়ারম্যান আবু সাঈদ মন্ডল বলেন, আমাদের সংগঠনটি সম্পূর্ণ অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। যে সংগঠনটি বিভিন্ন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান কর্মসূচি, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং অসহায় ও অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দেয়াসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *