গোয়ালন্দে গাজা, গাজা বিক্রির নগদ টাকা ও ব‍্যবহৃত মোটরসাইকেলসহ মাদক ব‍্যবসায়ী গ্রেফতার

Spread the love

রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাজা, গাজা বিক্রির নগদ সাড়ে ৪ হাজার টাকা এবং মাদক ব‍্যবসার কাজে ব‍্যবহৃত একট এ‍্যাপাসি মোটরসাইকেলসহ একজন মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব‍্যবসায়ী হলেন, ফরিদপুর জেলার সদরপুর থানার যাত্রাবাড়ী গ্রামের মৃত খবির ফকিরের ছেলে মো. মিজান ফকির (৪৩)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ৪ জুলাই শুক্রবার বেলা সোয়া ২ ঘটিকার দিকে দৌলতদিয়া ইউনিয়নের পোড়াভিটা সংলগ্ন শহিদ মিনারের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে ১০০ গ্রাম গাজা, গাজা বিক্রির নগদ সাড়ে ৪ হাজার টাকা এবং তার কাছে থাকা একটি মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, এর আগে তার নামে বিভিন্ন থানায় একের অধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *