
রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা পরিষদের সামনে হাবিব ম্যানশনের নিচতলায় আগুনে একটি কাপড়ের দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল পৌনে ৯ টার দিকে ধারণা করা হচ্ছে, কাপড়ের দোকানের বিদ্যুৎতের সর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত ঘটে। এতে ভুক্তভোগীর দোকানের আসবাবপত্রসহ প্রায় ১৫ লক্ষ টাকার কাপড় পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর ৩ নং ওয়ার্ডের বাসিন্দা শামীম বেপারী নামে একজন উপজেলার সামনে হাবিব ম্যানশনের নিচে কাপড়ের ব্যবসা করতেন। হঠাৎ আশেপাশের লোকজন সকালে ভুক্তভোগীর দোকান হতে কালো ধোয়া বের হতে দেখে দ্রুত তাকে এবং ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মী ও ভুক্তভোগী আসার আগেই আগুনে দোকানের অধিকাংশ কাপড় পুরে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে করে ওই ভুক্তভোগীর আনুমানিক প্রায় ১৫ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এব্যাপারে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাষ্টার আব্দুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার দোকানে থাকা আসবারপত্র ও বেশিরভাগ মালামাল আমরা উদ্ধার করতে পারিনি। তবে প্রায় ২০ থেকে ৩০ লক্ষাধিক টাকার মালামাল এবং বিল্ডিংয়ের দোতলায় সোনালী ব্যাংকের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং কয়েক কোটি টাকা রক্ষা করতে পেরেছি।
