গজারিয়ায় গণশুনানি — জনগণের দরজায় সেবা পৌঁছানোর প্রতিশ্রুতি

Spread the love

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ট্যাঙ্গারচর ইউনিয়ন পরিষদে দাপ্তরিক সরকারি সেবা সহজীকরণ ও অধিকতর গতিশীল করার লক্ষ্যে ১৫-০৬-২০২৫ইং অনুষ্ঠিত হলো এক বিশেষ গণশুনানি অনুষ্ঠান।

প্রধান অতিথি: মোঃ আশরাফুল আলম
উপজেলা নির্বাহী অফিসার গজারিয়া, মুন্সীগঞ্জ।

সভাপতিত্ব করেন মোঃ কামরুল হাসান ফরাজী
চেয়ারম্যান, ৩নং টেংগারচর ইউনিয়ন পরিষদ।

এই গণশুনানিতে স্থানীয় জনগণ সরাসরি তাদের অভিযোগ, সমস্যাবলি ও পরামর্শ তুলে ধরেন, এবং প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সাড়া ও প্রতিশ্রুতি দেওয়া হয়।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন সরকারি সেবা সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছানো । প্রশাসনের সাথে জনগণের সরাসরি সংযোগ। স্থাপন উন্নয়নমূলক ও জনকল্যাণকামী কাজের বাস্তবায়ন ও ত্বরান্বিত করা।

উক্ত গণ শুনানিতে অংশগ্রহণকারীরা জানান কৃতজ্ঞ গজারিয়ার উপজেলার প্রাণপ্রিয় ইউএনও ও চেয়ারম্যান সাহেবের প্রতি, যাঁরা মানুষকে কেন্দ্র করে এমন মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *