
সিরাজুল ইসলাম, দক্ষিণ বিভাগীয় ব্যুরো প্রধান, চট্টগ্রাম
দীর্ঘ ১৭ বছর পর রাজনৈতিক অচলাবস্থা ও দমন-পীড়নের অবসানে স্বস্তির নিঃশ্বাস নিয়েছেন সাধারণ নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার (২ আগস্ট) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মধ্যম মেদাকচ্ছপিয়ার কালাচান পাহাড় এলাকায় অবস্থিত বহলতলী সাইক্লোন সেল্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
সম্মেলনের সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. অলিউল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আজিজুল হক টুনু ও ওয়ার্ড যুবদলের সভাপতি নুরুল হোসাইন বাবুল। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন খুটাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছৈয়দ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মমতাজুল হক এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আকতার কামাল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক ছাদেকুর রহমান, আনিসুর রহমান, ফরিদুল আলম, আবু তাহের, নাছির উদ্দিন এবং আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান, মিজানুর রহমান, মো. বেলাল উদ্দিন, ছরোয়ার কামাল ও জয়নাল আবেদীন।
সম্মেলনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “আসন্ন কমিটিতে ত্যাগী, স্বার্থহীন ও দলের দুর্দিনের সঙ্গীদের অগ্রাধিকার দেওয়া হবে। মুখোশধারী ও সুযোগসন্ধানীরা কমিটিতে স্থান পাবে না।”
বিএনপির আহ্বায়ক ছৈয়দ আলম তার বক্তব্যে বলেন, “এই ওয়ার্ড দীর্ঘদিন অবহেলিত। তাই জনগণের সুবিধার জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পশ্চিমে খালের উপর দুইটি ব্রিজ নির্মাণের দাবী সামনে নিয়ে প্রিয় নেতা সালাহউদ্দিন আহমেদের কাছে যাব, ইনশাআল্লাহ।”
সদস্য সচিব আকতার কামাল বলেন, “এই ওয়ার্ডের প্রতিষ্ঠাতাদের অনেকেই আজ আমাদের মাঝে নেই। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যাঁরা আজও দলের হাল ধরে রেখেছেন, তাঁদেরকে অভিনন্দন জানাই।”
সম্মেলনে ইউনিয়নের প্রত্যন্ত এলাকা থেকে আগত দলীয় নেতা-কর্মী, মহিলা দল ও সাধারণ জনগণের অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানস্থল ব্যানার, ভরে উঠেছিল সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায়।
