
শফিকুল ইসলাম (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান এসোসিয়েশন কিশোরগঞ্জ (পবিস) শাখার উদ্যোগে ত্রি বাষির্ক সম্মেলন ও হাওর ভ্রমণ অনুষ্ঠিত হয়। অনুষ্টানের সভাপতির সভাপত্বিত্তে বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুজ্জামান আহবায়ক বাংলাদেশের ভিলেজ ইলেকট্রিশিয়ান কিশোরগঞ্জ পবিস শাখার শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে মোঃ আঃ আওয়াল এর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রশিদ ভিলেজ ইলেকট্রিশিয়ান বক্তব্য রাখেন আল হাসান জুয়েল সভাপতি (বাভিইএ) নিকলী শাখা, আঃ সামাদ সভাপতি( বাভিইএ) কটিয়াদী শাখা,
এ বি ছিদ্দিক সভাপতি (বাভিইএ) করিমগঞ্জ শাখা, জাকির হোসেন সভাপতি (বাভিইএ) মিঠামইন শাখা, মোঃ সোহাগ সভাপতি (বাভিইএ) তাড়াইল শাখা, মোঃ শওকত সহ – সভাপতি (বাভিইএ) নান্দাইল শাখা, আরও বক্তব্য রাখেন সাজ্জাত হোসেন জয়, আঃ হেলিম, রন্জন,রতিন্দ্র, আক্কাস প্রমূখ।
বিশেষ অতিথি মোঃ আলাউদ্দিন সভাপতি বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান এসোসিয়েশন ঢাকা বিভাগ কমিটি, মোঃ জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান এসোসিয়েশন ঢাকা বিভাগ কমিটি।
প্রধান অতিথি মোঃ আফজাল হোসেন (বিপ্লব) সভাপতি বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি।
ভিলেজ ইলেকট্রিশিয়ানদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এই আন্দোলন অব্যাহত থাকবে বলে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।
নিকলী থেকে ট্রলার যোগে মিঠামইনের উদ্দেশ্য রওয়ানা করে। ভ্রমণ শেষে চেয়ারম্যান রিস্যোর্ট এসে দুপুরের খাবার ও আলোচনা সভা সম্পন্ন হয়। পরে উপস্হিত সকলের মতামতের ভিত্তিতে আঃ সামাদ কে সভাপতি ও হেলিম ভূইয়া কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
