সবচেয়ে কম মূল্যে গ্যারান্টি সহকারে
সঠিক জিনিস বিক্রির লক্ষ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর বাজারের পোস্ট অফিস সংলগ্ন নায়ন মনি মোহাম্মদ নিরব এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে এলাকার সুশীল সমাজের লোকজনের উপস্থিতিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যবসা প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। গোপীনাথপুর বাজারের প্রাণকেন্দ্র পোস্ট অফিস সংলগ্ন এই ব্যবসায়ী প্রতিষ্ঠানে কোম্পানির নির্ধারিত পাইকারি মূল্যে উন্নত ব্রান্ডের প্লাস্টিক দরজা, কাঠের দরজা, আই পি এস, অটো রিক্সার ব্যাটারি সহ ইলেকট্রিক পণ্য সামগ্রী বিক্রয় করা হবে।

প্রতিষ্ঠানটির কর্ণধার সাবেক মেম্বার মোঃ নবী মিয়া জানান, গোপীনাথপুর বাজারে ক্রেতাদের সবচেয়ে কম মূল্যে গ্যারান্টি সহকারে প্রয়োজনীয় পণ্য সামগ্রী সমূহ বিক্রি করার লক্ষ্য নিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করা হয়েছে। এতে এলাকাবাসীসহ সর্ব মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিরা বলেন, এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের বাজারে এই প্রথম, আমরা আশা করি এখন থেকে প্রয়োজনীয় এই পণ্য সামগ্রী সমূহ ক্রয় করতে আর কসবা অথবা ব্রাহ্মণবাড়িয়া যেতে হবে না। এতে করে মানুষের অর্থ ও সময় দুটোই বাঁচবে। আমরা এ প্রতিষ্ঠানটির সর্বাঙ্গিক সফলতা কামনা করছি।
এ সময় বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার শেষাংশে মিলাদ ও দোয়া মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় …….