ইটালির ভেরোনা প্রদেশে ইন্টারন্যাশনাল পুলিশ এসোসিয়েশন IPA এর প্রশিক্ষণ কোর্স সাটিফিকেট হস্তান্তর।

Spread the love

ইটালি বুড়ো চীফ শিরিন উদ্দিন রিপোর্টারঃ

গত ২৮ এপ্রিল সোমবার ইটালির ভেরোনা প্রদেশের গ্রেজ্জানা পৌরসভায় অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হয়ে গেলো লোকাল পুলিশ বাহিনী এবং ইন্টারন্যাশনাল পুলিশ এসোসিয়েশন IPA এর একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ অনুষ্ঠান হয়ে ছিল।

উক্ত প্রশিক্ষণ সভার শুভ উদ্বোধন করেন উক্ত পৌরসভার মেয়র মি. আরতুরো আলবের্তি।

হাইওয়ে কোড ও নিরাপত্তা বিষয়ক এ কোর্সের মূল আয়োজক ছিলেন ভেরোনা প্রদেশের গ্রেজানা পৌরসভার লোকাল পুলিশের কমান্ড্যান্ট মি. কাতাল্ডো রুশো।

হাইওয়ে কোডের অপরাধ সম্পর্কে আপডেট জানার জন্য সমস্ত পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল পুলিশ অ্যাসোসিয়েশন (I.P.A.) হল একটি নির্দলীয়, অসাম্প্রদায়িক এবং অলাভজনক আন্তর্জাতিক পুলিশ সংস্থা যা জাতি ধর্ম নির্বিশেষে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে ইউনিয়ন, বন্ধুত্ব এবং সহযোগিতা ছড়িয়ে দেওয়ার মহৎ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে এবং সহযোগিতামূলক সম্পর্কের বিকাশ এবং শক্তিশালীকরণের পাশাপাশি পেশাদার, বিনোদনমূলক, সাংস্কৃতিক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

কোর্সে সভায় তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন ‘কারাবিনিয়েরি’র বিচার বিভাগীয় পুলিশ কর্মকর্তা মি.
মিরকো ভিসানি।

উক্ত এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ইন্টারন্যাশনাল পুলিশ এসোসিয়েশন (আইপিএ) এর সম্মানিত সদস্য সিনিয়র সাংবাদিক, ইতালির ঐতিহাসিক পর্যটন নগরী ভেনিস এর নামে সর্ব প্রথম নামকরণকৃত ও ইতালি ও বাংলাদেশ মিলে প্রেসক্লাব সংগঠন “ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি ” (সরকারি রেজিষ্ট্রেশন নং ১৭৪) এর সম্মানিত সভাপতি জনাব মেসবাহ উদ্দিন আলাল এই প্রথম বাংলাদেশী নাগরিক হিসেবে উকা প্রশিক্ষন কোর্সশেষে সার্টিফিকেট লাভ করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *